দেশে বিরাশি লাখ মানুষ মাদকাসক্ত : স্বরাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / ২৩৮৮ বার পড়া হয়েছে
দেশের ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের অস্ত্র দেওয়ার পাশাপাশি মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সিনথেটিক ও সেমি সিনথেটিক মাদকের বিস্তারের কারণে বিপুল সংখ্যক মানুষ মাদকাসক্ত হয়ে পড়েছে বলেও এসময় জানান সালাহউদ্দিন আহমেদ।



























