দেশে পোল্ট্রি খাতে স্হিতিশীলতা ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেয়া হবে
- আপডেট সময় : ০৯:৩৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
কারসাজি নয়, পরিবহন ভাড়া বৃদ্ধি ও পোল্ট্রি খরচ বাড়ায় ডিমের দাম বেড়েছে। উৎপাদক থেকে বিক্রেতা পর্যন্ত চার ধাপে খরচ বেড়ে যাওয়ায় হিমসিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শুনানিতে আত্মপক্ষ সমর্থন করে এসব কথা বলেন সিন্ডিকেটের সাথে জড়িত ব্যবসায়ীরা। তবে, শুনানিতে অনুপস্থিত ছিল আলোচিত-সমালোচিত ব্যবসায়ী ফয়সাল। বাজার কারসাজির কারিগরদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়ে শেষ হয় শুনানি।
তিনি আসেননি নাকি তাকে আসতে দেয়া হয়নি; ডিমের বাজার কারসাজির কারিগর ফয়সালের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শুনানিতে না আসায় সন্দেহ নিয়েই শুরু হয় সংস্থাটির পূর্ব নির্ধারিত বৈঠক।
শুনানিতে ডিমে দাম বাড়ার পক্ষে উৎপাদক ও ব্যবসায়ীরা পরিবহন-উৎপাদন খরচ ও সরবরাহ ঘাটতিসহ বিভন্ন অজুহাত তুলে ধরেন।
দাম বাড়ার পর ডিমের বাজারে ভোক্তা অধিকারের অভিযানে অনেক ব্যবসায়ী আতঙ্কে পড়ে যান বলা জানান কেউ কেউ।
পরিবহন ভাড়ার সাথে আনুপাতিক হারে দাম বৃদ্ধি না করে অতিমুনাফা লোভী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিচারের আওতায় আনাতে শনাক্ত করার কথা জানান সংস্থার মহাপরিচালক।
দেশে পোল্ট্রি খাতে স্হিতিশীলতা ফিরিয়ে আনতে সব ধরনের প্রদক্ষেপ নেয়া হবে বলে জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।



























