০৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

দেশের শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঐকান্তিকভাবে কাজ করেছে আনসার বাহিনী : প্রধানমন্ত্রী

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৪:৫৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / ১৬৩০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ আনসার বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি দক্ষজনশক্তি তৈরিতে বিশেষ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশের জন্য তারা কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখবে।

আজ সকালে গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমির মিলনায়তনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর নিরাপত্তায় আনসার বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে থাকে। গ্রাম থেকে শহর বন্দর এবং পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলগুলোতে আনসার বাহিনী দায়িত্বের সঙ্গে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশে অস্থিতিশীল ও অরাজকতা শুরু হয়েছিল। দেশের শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে গ্রাম ও শহরে আনসার বাহিনী একত্র হয়ে কাজ করেছে। দুর্যোগকালে তারা দেশের মানুষের সেবা নিশ্চিত করেছে। তাদের এমন কর্মকাণ্ডের কারণে এই বাহিনী একটি স্বতন্ত্র ও শৃঙ্খলা বাহিনীর মর্যাদা লাভ করেছে বলে উল্লেখ করেন সরকারপ্রধান।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দেশের শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঐকান্তিকভাবে কাজ করেছে আনসার বাহিনী : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৪:৫৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬