০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

দেশের এক ইঞ্চি মাটিও দখল করতে দেওয়া হবে না: জাকের পার্টির চেয়ারম্যান

ফরিদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / ১৬০২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের কোনো একটি অঞ্চল দখল করার যে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, তা যেকোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল। তিনি বলেছেন, জাকের পার্টির ১৯ লাখ নেতাকর্মীর শরীরে এক ফোঁটা রক্ত থাকতেও দেশের এক ইঞ্চি জায়গা কাউকে দখল করতে দেওয়া হবে না।

বুধবার ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তফা আমীর ফয়সল বলেন, ‘দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’ প্রয়োজনে দেশের সার্বভৌমত্ব রক্ষায় রক্ত দেওয়ার কথাও জানান তিনি।

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী করার আহ্বান জানান জাকের পার্টির চেয়ারম্যান। একই সঙ্গে দেশকে সামরিক সক্ষমতায় এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

বর্তমান সরকারের ১০ বছর মেয়াদি পরিকল্পনার সমালোচনা করে মোস্তফা আমীর ফয়সল বলেন, এ পরিকল্পনা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। দ্রুত দেশকে এগিয়ে নিতে আগামী দুই বছরের মধ্যে যুদ্ধাস্ত্রে সজ্জিত হয়ে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন জাকের পার্টির চেয়ারম্যান। অর্থনীতির টালমাটাল অবস্থা থেকে দেশকে এগিয়ে নিতে বিভিন্ন পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

বক্তব্যের শেষে জাকের পার্টির নেতাকর্মীদের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান মোস্তফা আমীর ফয়সল। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

সমাবেশে জাকের পার্টির মহাসচিব মো. শামীম হায়দারসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার বাদ ফজর ফাতেহা শরীফ পাঠ এবং জাকের পার্টির প্রতিষ্ঠাতা হযরত মাওলানা খাজা ফরিদপুরী (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেন্দ্রীয় অনুষ্ঠান শুরু হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।

জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দিনব্যাপী মিলাদ মাহফিল, ফাতেহা পাঠ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দেশের এক ইঞ্চি মাটিও দখল করতে দেওয়া হবে না: জাকের পার্টির চেয়ারম্যান

আপডেট সময় : ০৪:৩৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬