দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে : জামায়াত আমীর
- আপডেট সময় : ০৭:০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
সরকার মাত্রাতিরিক্ত রাজনীতিকীকরণে জড়িয়ে পড়ায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সাত দিনের জাপান ও থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। গাজীপুরে একই পরিবারের ৫ জনকে হত্যার মতো ঘটনার তীব্র সমালোচনাও করেন জামায়াত আমীর।
জাপান ও থাইল্যান্ডের রাজনৈতিক সফর শেষে দেশে ফিরেছেন প্রধান বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। তিন সদস্যের এই সফর বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও ঘনিষ্ঠ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। আলোচনা হয়েছে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা প্রসঙ্গেও।
দেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে জামায়াত আমীর বলেন– সরকার অনেক বেশি পলিটিসাইজড হয়ে পড়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি’র ক্ষমতায় আসা এবং সীমান্তে পুশইনের ঘটনা গভীর পর্যবেক্ষনের প্রস্তাব বিরোধী দলীয় নেতার।
সফরকালে প্রবাসী ও প্রবাসে চিকিৎসারত জুলাইযোদ্ধারা জুলাই সনদ অক্ষরে-অক্ষরে বাস্তবায়ন চান বলে দাবি ডাক্তার শফিকুর রহমানের।






















