দুই দেশকে উন্নত করতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র : মার্কিন রাষ্ট্রদূত
- আপডেট সময় : ০৭:৪৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
দুই দেশকে নিরাপদ, শক্তিশালী ও উন্নত করতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই বার্তা দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে নিরাপত্তা সহযোগিতা এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে দুই দেশ কীভাবে একে অপরকে সহায়তা করতে পারে, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পররাষ্ট্রমন্ত্রী বৈঠক শেষে বলেন, সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ। কিন্তু অভ্যন্তরীণ ইস্যুতে কারও হস্তক্ষেপ চায় না ঢাকা। বর্তমান সরকারের প্রতি যুক্তরাষ্ট্র- চীন-ভারতসহ সকল দেশের বিপুল আস্থা আছে বলেও তিনি মন্তব্য করেন।



















