দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে ।
সকালে সদর উপজেলার কাউগা জালিয়াপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে দিনাজপুর থেকে মোটরসাইকেলে বগুড়া যাওয়ার পথে কাউগারে একটি ট্রাক ধাক্কা মারে মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
এদিকে, মাদারীপুরে ট্রাক্টর চাপায় সমীর মুন্সী নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। জানা যায়, রাতে ব্যক্তিগত কাজ শেষে মিঠাপুর বাজারে দাঁড়িয়ে ছিলেন ৯০ বছর বয়সী সমীর মুন্সি। ইট নামিয়ে একটি ট্রাক্টর পেছনে ঘোরানোর সময় ওই বৃদ্ধকে চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
























