দর্শনার্থীদের আকৃষ্ট করছে হবিগঞ্জের দেওন্দি চা বাগানের লাল শাপলা
- আপডেট সময় : ০৪:১৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৬১ বার পড়া হয়েছে
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওন্দি চা বাগানে ফুটেছে হাজারো লাল শাপলা। সবুজ চা বাগানের মাঝে দৃষ্টিনন্দন লেকজুড়ে এই শাপলার সমারোহ দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা-র দেওন্দি চা বাগান-এ প্রকৃতি যেন নিজ হাতে এঁকেছে লাল রঙের এক অপূর্ব ক্যানভাস। সবুজ চা বাগানের মাঝখানে লেকজুড়ে ফুটে থাকা হাজারো লাল শাপলা মুগ্ধ করছে দর্শনার্থীদের। ভোরের কুয়াশা ভেদ করে সূর্যের আলো পড়তেই শাপলার পাপড়িতে ঝিলিক দেয় শিশির। আর সেই দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা।
তবে স্থানীয়দের অভিযোগ, অসচেতনতার কারণে লেকের পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত প্রশাসনের নজরদারি দরকার বলে জানান স্থানীয়রা।
লেকের প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
প্রকৃতিপ্রেমীদের প্রত্যাশা, এই অনন্য প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় সবাই সচেতন ভূমিকা রাখবেন, যাতে ভবিষ্যতেও দেওন্দি চা বাগানের লাল শাপলার লেক হয়ে ওঠে পর্যটকদের অন্যতম আকর্ষণ।






















