তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ শুরুর ঘোষণা প্রধানমন্ত্রীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩২:১২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ শুরুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গাজীপুরে এক সুধী সমাবেশে এ ঘোষণা দেন সরকার প্রধান।
‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের’ ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। একইসঙ্গে উত্তরাঞ্চলের উন্নয়নে তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ শুরুর ঘোষণাও দেন তিনি। উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিতের মধ্য দিয়ে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান। এর আগে গাজীপুরের কালিয়াকৈরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। এসময় আনসার সদস্যদের নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।























