মেরামতের অভাবে দিন দিন বেদখল হয়ে যাচ্ছে ঝিনাইদহের গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের স্থাপনাগুলো
- আপডেট সময় : ০৩:৩৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
- / ১৬২৯ বার পড়া হয়েছে
তদারকি আর মেরামতের অভাবে দিন দিন বেদখল হয়ে যাচ্ছে ঝিনাইদহের গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের স্থাপনাগুলো। লুটপাট হয়ে যাচ্ছে স্থাপনার গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি। কার্যকারিতা হারাচ্ছে প্রকল্পটি। যে কারণে সেচের পানি পাচ্ছে না কৃষক। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, দখলদারদের তালিকা তৈরী করে দ্রুত শুরু হবে অভিযান।
সেচ সুবিধা ও বন্যা নিয়ন্ত্রণসহ বহুমুখি উদ্দেশ্য নিয়ে গঙ্গা-কপোতাক্ষ প্রকল্প বাস্তবায়ন শুরু করে ওয়াপদা। তদারকির অভাবে দিনের পর দিন নষ্ট হতে থাকে কাঠামো। বর্তমানে ভবন গুলোর শুধু অবকাঠামো খাড়া আছে। চুরি হয়ে যায় অফিসের জানাল, দরজা, সেচ খালের গেইট পর্যন্ত। খালগুলো সংস্কার না করায় পানি সরবরাহ কম পাচ্ছে কৃষকেরা।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, জিকে সেচ খালের জায়গায় থাকা দখলদারদের তালিকা করা হয়েছে। দ্রুতই শুরু হবে অভিযান।
পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য মতে, ঝিনাইদহ সদর, হরিণাকুন্ডু ও শৈলকুপা উপজেলার ৩৩ হাজার ৮’শ ৯৯ হেক্টর আবাদী জমি এ প্রকল্পের আওতায়। বর্তমানে এসব স্থানে ৬ শতাধিক দখলদার রয়েছে।



























