জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষা ও গবেষণাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার ঘোষণা প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৮:১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষা ও গবেষণাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘একুশে পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, একটি সমৃদ্ধ ও উদার গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে মেধার মূল্যায়ন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২১ গুণীজনের হাতে রাষ্ট্রীয় সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী।
ফাগুনের আবহে ভাষা শহীদদের ত্যাগের স্মৃতিকে ধারণ করে উদযাপিত হলো একুশে পদক ২০২৬। শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও গবেষণায় যারা সমাজকে পথ দেখিয়েছেন, আজ ছিল তাদের অর্জনের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দিন।
জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি স্বনামধন্য প্রতিষ্ঠানকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যার মধ্যে রয়েছে, অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, সংগীতে আইয়ুব বাচ্চু, সাংবাদিকতায় শফিক রেহমানসহ বিশিষ্টজনের।
বক্তব্য প্রধান মন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে সৃজনশীলতার কোনো বিকল্প নেই।
শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে রাজনীতিকরণ কখনো সভ্য সমাজের পরিচয় নয় আখ্যা দিয়ে সরকার প্রধান বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে মেধার মূল্যায়ন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে রাজনীতিকরণ কখনো সভ্য সমাজের পরিচয় নয় আখ্যা দিয়ে সরকার প্রধান।
এছাড়া, নৈতিক মানসম্পন্ন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় বিএনপি সরকার বলেও জানান প্রধানমন্ত্রী।





















