জনদুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি
কুমিল্লা প্রতিনিধি:
- আপডেট সময় : ০৩:২১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসন, ভূতুড়ে বিল বন্ধ, বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য, কুমিল্লা মহানগরী।
কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে নেতারা বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। তারা দ্রুত সংকট নিরসন, ভূতুড়ে বিল বন্ধ, বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রত্যাহার এবং বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।























