০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৫:১৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ১৫৪৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে হালনাগাদ এ তালিকায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

সোমবার (৩১ আগস্ট) রাজধানীর নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

ইসি জানায়, চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। হালনাগাদ তালিকা অনুযায়ী মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার জন। আগের তালিকার তুলনায় ভোটার বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার।

ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী খসড়া তালিকা প্রকাশের পর ফরম-৬ এর মাধ্যমে দাবি, ফরম-৭ এর মাধ্যমে আপত্তি এবং ফরম-৮ এর মাধ্যমে তথ্য সংশোধনের আবেদন গ্রহণ করা হয়।

ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। পরে ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হয় এবং ২৭ আগস্টের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করা হয়। এরপর গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ২৮ আগস্টের মধ্যে তালিকায় সংযোজন সম্পন্ন করে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। পরিকল্পনা অনুযায়ী, নভেম্বর থেকে ধাপে ধাপে নির্বাচন শুরু হবে এবং ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আগে আয়োজনের বিষয়ে ভাবছে ইসি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার

আপডেট সময় : ০৫:১৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬