০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

চুল টানাটানিতে লাল কার্ড, ফুটবল মাঠে অদ্ভুত কাণ্ড

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৫৮ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফুটবল মাঠে ফাউল, তর্ক কিংবা উত্তেজনা নতুন কোনো ঘটনা নয়। তবে কনকাকাফ নেশনস লিগের অ্যান্টিগা ও বারবুডা–অ্যাঙ্গুইলা ম্যাচে ঘটেছে বেশ অদ্ভুত এক ঘটনা। প্রতিপক্ষের অস্বাভাবিক লম্বা চুল টেনে ধরায় লাল কার্ড দেখেছেন অ্যান্টিগা ও বারবুডার দুই ফুটবলার।

ঘটনাটি ঘটেছে অ্যাঙ্গুইলার ফুটবলার এইডান স্কিপিওকে ঘিরে। তার চুল এতটাই লম্বা যে পেছনে বাঁধা অবস্থাতেও তা মাটি থেকে মাত্র কয়েক ইঞ্চি ওপরে থাকে। ম্যাচে তার চুলই শেষ পর্যন্ত আলোচনার কেন্দ্রে চলে আসে।

চুল ধরে টান, সরাসরি লাল কার্ড

ম্যাচের ৬৯ মিনিটে মাঠে নামেন স্কিপিও। তখন অ্যাঙ্গুইলা পাঁচ গোলের ব্যবধানে পিছিয়ে ছিল। মাঠে নামার পর তার অস্বাভাবিক লম্বা চুল দর্শকদের নজর কাড়ে।

এর মাত্র দুই মিনিট পর ঘটে প্রথম ঘটনা। বল হারানোর পর স্কিপিওকে থামাতে পেছন থেকে তার চুল ধরে টান দেন অ্যান্টিগা ও বারবুডার ফুটবলার কিওন গ্রিন। বিষয়টি রেফারির নজরে পড়লে তিনি গ্রিনকে সরাসরি লাল কার্ড দেখান।

যোগ করা সময়েও একই কাণ্ড

তবে এখানেই শেষ হয়নি চুল টানার ঘটনা। ম্যাচের যোগ করা সময়ে আবারও স্কিপিওর চুল ধরে টান দেন অ্যান্টিগা ও বারবুডার আরেক খেলোয়াড় শালন নাইট।

চুল ধরে টান দেওয়ার পর স্কিপিও মাটিতে পড়ে যান। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। পরিস্থিতি সামাল দিতে গিয়ে রেফারি নাইটকেও সরাসরি লাল কার্ড দেখান।

নয়জন নিয়েও ৫–০ গোলের জয়

দুই খেলোয়াড় লাল কার্ড দেখায় ম্যাচের শেষ সময়ে নয়জনের দলে পরিণত হয় অ্যান্টিগা ও বারবুডা। তবে একজন নয়, দুজন খেলোয়াড় কম নিয়েও তারা জয় ধরে রাখতে সক্ষম হয়। শেষ পর্যন্ত অ্যাঙ্গুইলাকে ৫–০ গোলে হারিয়ে মাঠ ছাড়ে অ্যান্টিগা ও বারবুডা।

ফিফার সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে অ্যাঙ্গুইলার অবস্থান ২১০তম। তাদের নিচে রয়েছে শুধু সান মারিনো। অন্যদিকে অ্যান্টিগা ও বারবুডার অবস্থান ১৬৩তম।

সূত্র: বিবিসি স্পোর্টস

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুল টানাটানিতে লাল কার্ড, ফুটবল মাঠে অদ্ভুত কাণ্ড

আপডেট সময় : ১২:৫৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬