চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমে আসবে : রিজভী
- আপডেট সময় : ০৯:১৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর চীন সফরের আলোচনায় মাধ্যমে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির সিনিয় যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়ীক রাজনীতি নিয়ে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন,এ সফরে বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে প্রধানমন্ত্রী যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানান তিনি। বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করে আত্মনির্ভর ও সক্ষম রাষ্ট্র গড়ে তোলাই সরকারের লক্ষ্য। বিরোধীদলের সমালোচনা করে রাজনৈতিক উপদেষ্টা আরো বলেন, যারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, সাম্প্রতিক সময়ে সাংবাদিক নির্যাতন সহ তাদের বিভিন্ন কর্মকাণ্ডে ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে ।বর্তমানে দেশে গুম, ক্রসফায়ার নেই এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলারও অবসান ঘটেছে। আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান দলের সিনিয়র এই নেতা।
























