চাকরির পেছনে না ছুটে যুগের সঙ্গে তাল মিলিয়ে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান
- আপডেট সময় : ০৪:২৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
- / ১৬৮৪ বার পড়া হয়েছে
চাকরির পেছনে না ছুটে যুগের সঙ্গে তাল মিলিয়ে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাস, দূর্নীতি ও মাদক থেকে যুবসমাজকে দূর থাকার আহবান জানান প্রধানমন্ত্রী। সকালে জাতীয় যুব পুরস্কার বিতরণ করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
নিজেদের দক্ষতা ও প্রতিভা কাজে লাগিয়ে স্বনির্ভর সফল যুবকদের ১৯৮৬ সাল থেকে সম্মাননা দিয়ে আসছে সরকার। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী কার্যালয়ে ২২ সফল আত্মকর্মী ও ৫ শ্রেষ্ঠ যুব সংগঠককে জাতীয় যুবপুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় অনুপ্রেরণা মূলক বক্তব্যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকারের সুযোগ কাজে লাগিয়ে যুবকদের আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রী। মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মোকাবেলায় যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


























