চলতি ফেব্রুয়ারিতেই বিদায় নিবে অন্তর্বর্তীকালীন সরকার
- আপডেট সময় : ১০:১৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৭৬৪ বার পড়া হয়েছে
চলতি ফেব্রুয়ারিতেই বিদায় নিবে অন্তর্বর্তীকালীন সরকার। ৮ আগস্ট ২০২৪ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রফেসর ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এরপর দেড় বছরের দেশ পরিচালনায় সফলতার চে’ এই সরকারের সময়ে লাগামহীন দুর্নীতি, ‘মবোক্রেসি’ ও ‘অর্থনৈতিক লুটপাট’ অত্যাধিক আলোচ্য বলে মনে করছেন বিশ্লেষকরা।
রাষ্ট্র সংস্কার, জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতিতে যাত্রা শুরু হয় অন্তর্বর্তী সরকারের।
বিশ্বখ্যাত অর্থনীতিবিদ নোবেলজয়ী ইউনূস রাষ্ট্র পরিচালনায় আসলে মানুষ আস্থা রাখে প্রথম থেকেই। প্রফেসর ইউনূসের আন্তর্জাতিক ইমেজ এবং এক দফা আন্দোলনকারীদের অকাট্য সমর্থন দেশবাসীকে স্বপ্ন দেখায় সুবিশাল। কিন্তু সময়ের সাথে সাথে অর্থনীতি-শিক্ষা-আইনশৃঙ্খলার মতো গুরুত্বর্পর্ণ বিষয়গুলোর অব্যহত অস্থিতিশীলতা হতাশাগ্রস্ত করে জনসাধারণকে।
অন্তর্বর্তী সরকার নীতিমালার নানা সীমাবদ্ধতা, অনুপযুক্ত সময় এবং সিদ্ধান্তহীনতা– ব্যপক সমালোচিত পুলিশ সংস্কারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে পারেনি বলে মনে করছেন এই নিরাপত্তা বিশ্লেষক।
বিদেশী বিনিয়োগে স্থবিরতার পাশাপাশি অভ্যন্তরীণ অর্থনীতির নিম্নমূখীসূচক– অর্ন্তবর্তী সরকারের অর্থ-বাণিজ্য পরিচালনার ব্যর্থতা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা।
জাতীয় নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে সংসদীয় সরকার আসলে দেশে সার্বিক স্থিতিশীলতা ফেরার পাশাপাশি উন্নয়ন শুরু হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

















