গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি দিলো ১১ দলীয় ঐক্য
- আপডেট সময় : ০৮:৩০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
জুলাই সনদ অনুযায়ী সংস্কারের লক্ষ্যে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৮ এপ্রিল থেকে আগামী ২ মে পর্যন্ত নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্বাতাধীন ১১ দলীয় ঐক্য। সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে আন্দোলনের পরবর্তী এই রূপরেখা তুলে ধরা হয়। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত টানা কর্মসূচি পালন করবে ১১ দলীয় ঐক্য। এসময়, তিনি বলেন, জুলাই সনদের গণরায় বাস্তবায়ন না করে ইউটার্ন নিয়েছে সরকার।
দেশে জ্বালানি সংকট, ব্যাংক খাতের অব্যবস্থাপনা নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেন জামায়াতের এই নেতা।
২ মে এর পর লিয়াজো কমিটির বৈঠকে সব বিভাগীয় শহর ও রাজধানীতে মহাসমাবেশের পরিকল্পনা রয়েছে বলেও জানান মিয়া গোলাম পরওয়ার।























