০৬:১০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২%, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪

রফিকুল ইসলাম, কুমিল্লা
  • আপডেট সময় : ০৩:১২:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১৫৮০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। এ বছর বোর্ডটিতে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫—দুই ক্ষেত্রেই ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা।

সোমবার (১০ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম।

বোর্ডের তথ্য অনুযায়ী, ছয় জেলার ১ হাজার ৮২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৯৫ হাজার ৩৯৯ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৩৭ হাজার ২০৩ জন ছেলে এবং ৫৮ হাজার ১৯৬ জন মেয়ে।

মেয়েদের পাসের হার ৬৬ দশমিক ৮৮ শতাংশ, আর ছেলেদের ৬৩ দশমিক ২৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৮৪৮ জন মেয়ে এবং ৩ হাজার ৯৬৬ জন ছেলে।

বিভাগভিত্তিক ফলে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার ৮২ দশমিক ৮৮ শতাংশ। মানবিক বিভাগে ৫০ দশমিক ৬১ শতাংশ এবং বাণিজ্য বিভাগে পাসের হার ৫৭ দশমিক ৪০ শতাংশ।

গত বছর কুমিল্লা বোর্ডে পাসের হার ছিল ৬৩ দশমিক ৬০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৯০২ জন। অর্থাৎ এবার পাসের হার বাড়লেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে।

এ বছর বোর্ডের ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গত বছর এ সংখ্যা ছিল ২২টি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২%, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪

আপডেট সময় : ০৩:১২:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬