কুমিল্লায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণ
- আপডেট সময় : ০৩:২৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / ১৭৫৯ বার পড়া হয়েছে
কুমিল্লার বাকই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ চারা বিতরণ করেছে ইনতেফা কোম্পানি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনতেফার চট্টগ্রাম ডিভিশনের সহকারী ডিভিশনাল ম্যানেজার আবু নূর মো. সায়েম।
এ সময় উপস্থিত ছিলেন ইনতেফার স্থানীয় ডিলার মেসার্স মজুমদার ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মোস্তফা কামাল মজুমদার সুজন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রোস্তম আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ চারা বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং ফলদ বৃক্ষের প্রতি আগ্রহ বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বাড়িতে এসব চারা রোপণ ও পরিচর্যা করলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যতে পুষ্টিকর ফলও পাওয়া যাবে।
























