কাল থেকে শুরু হচ্ছে তৃতীয় দফা লকডাউন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
কাল থেকে শুরু হচ্ছে তৃতীয় দফা লকডাউন। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে মেয়াদ তৃতীয় দফায় আরো ৭ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
এই লকডাউন চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। এদিকে, চলমান লকডাউনে সড়কে গণপরিবহণ না থাকলেও ব্যক্তিগত যান চলাচলের উপস্থিতি রয়েছে। তবে, সড়কে নানা হয়রানির অভিযোগ করে জীবন-জীবিকা নিয়ে শংকার কথা জানান রিক্সাচালকসহ নিম্ন আয়ের মানুষেরা। লকডাউনের মেয়াদ ধাপে ধাপে বাড়ানো হলে নিম্ন আয়ের মানুষের খাদ্য ও চিকিৎসায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের।

























