কাটাখালিতে ব্রিজ নির্মাণ না করায় তিন বছর ধরে ভোগান্তিতে পড়েছে প্রায় ৩০ হাজার মানুষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১১:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
- / ১৬০০ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের কাটাখালিতে ব্রিজ নির্মাণ না করায় তিন বছর ধরে ভোগান্তিতে পড়েছে প্রায় ৩০ হাজার মানুষ। খাল খননের কারনে সংযোগ সড়ক গুলো কেটে ফেলায় এ ভোগান্তি তৈরী হয়েছে। তবে ব্রিজ নির্মাণে উদ্যাগের কথা জানান স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ।
তিন বছর আগে শুরু হয় কাটাখাল খননের কাজ। স্থানীয় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সদর উপজেলার বাওইতারা সুইজ গেট এলাকা থেকে এই কাজ শুরু করে। কাজ করতে গিয়ে ৪টি পাকা রাস্তার কয়েকেটি স্থানে অযথাই কেটে ফেলে পানি উন্নয়ন বোর্ড।
এদিকে, পানির স্রোতে রাস্তা ভেঙেছে দাবি স্থানীয় পাউবোর নির্বাহী প্রকৌশলীর। ব্রিজ নির্মাণে প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানালেন স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ। ব্রিজগুলো নির্মাণে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি সবার।



















