করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরায় আরো তিনজনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০
- / ১৬২০ বার পড়া হয়েছে
জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরায় আরো তিনজনের মৃত্যু হয়েছে।
ভোরে সাড়ে ৫টা ও সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
মৃতরা হলেন,সাতক্ষীরা শহরের আমতলা এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী রিনা খাতুন, সদর উপজেলার বাটকেখালি গ্রামের মোজাহার আলীর স্ত্রী রিজিয়া বেগম ও কলারোয়া উপজেলার গতখালি গ্রামের আয়ুব আলীর স্ত্রী জাহেদা বেগম।মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা.মানস কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতরা কয়েক দিন ধরে শ্বাসকষ্ট জনিত রোগ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
























