এএফসি কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার মাঠে নামবে বসুন্ধরা কিংস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
- / ১৭০৩ বার পড়া হয়েছে
এএফসি কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার মাঠে নামবে বসুন্ধরা কিংস। বিপিএল চ্যাম্পিয়নদের এবারের প্রতিপক্ষ ভারতের ক্লাব ব্যাঙ্গালুরু। মালদ্বীপ ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।
দারুণ জয়ে শুরু হয়েছে বসুন্ধরা কিংসের এএফসি কাপের মিশন। প্রথম ম্যাচে স্বাগতিক মাজিয়া স্পোর্টসকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। এবার ব্যাঙ্গালুরু এফসির মুখোমুখি হবে বসুন্ধরা। ভারতীয় প্রতিনিধিদের হারাতে পারলে গ্রুপ পর্বে টপকানোর মিশনে আরও এগিয়ে যাবে বাংলাদেশ জায়ান্টরা। প্রথম ম্যাচের জয় বেশ আত্মবিশ্বাসী রবসন-তপু বর্মনরা। অন্যদিকে, হার দিয়ে এএফসি কাপের মিশন শুরু করেছে ব্যাঙ্গালুরু এফসি। স্বদেশী ক্লাব মোহন বাগানের কাছে ২-০ গোলে হেরেছে দলটি। তাই আসরে টিকে থাকতে বসুন্ধরা কিংসের বিপক্ষে জয়ের বিকল্প নেই ব্যাঙ্গালুরু সামনে।














