ইরানের সশস্ত্র বাহিনী আগের চেয়ে অনেক শক্তিশালী : আইআরজিসি কমান্ডারের
- আপডেট সময় : ০৫:৩২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ১৭২৬ বার পড়া হয়েছে
যেকোনো পরিস্থিতির জন্য ইরানের সশস্ত্র বাহিনী এখন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সামরিক বাহিনী কমান্ডার। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজে বলা হয়, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ রাসুলুল্লাহ সতর্ক করে বলেন, শত্রুপক্ষ যদি কোনো ধরনের ভুল পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে, তবে এবার ইরানের সশস্ত্র বাহিনী আগের চেয়েও অনেক বেশি জোরালো এবং কঠোর জবাব দেবে।
এদিকে, ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে অবস্থানকালে পাকিস্তানি সেনাপ্রধান ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।
সাম্প্রতিক সময়ে ভূ-রাজনীতি, আঞ্চলিক নিরাপত্তা এবং প্রতিবেশী দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।
























