০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

আগামীতে কৃষিপণ্য হবে প্রধান রপ্তানিযোগ্য পণ্য: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৭৮ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আগামী দিনে বাংলাদেশের কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত হলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। তাই আগামী দিনে কৃষিপণ্যকে বাংলাদেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি রয়েছে সরকারের।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির হলরুমে কুমিল্লা মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষির উন্নয়নেই দেশের উন্নয়ন

মন্ত্রী বলেন, কৃষির উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে। কৃষকের উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন, সরকার তা করতে মানসিকভাবে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পেলে কৃষি খাত আরও সমৃদ্ধ হবে। এর মাধ্যমে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে আমিন উর রশিদ বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। দেশের কল্যাণে তিনি জীবন উৎসর্গ করেছেন। তার মৃত্যুর পর ভাঙা সুটকেস ও ব্যাংক হিসাবে সাড়ে ৩৫০ টাকা পাওয়া গিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, তারা জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করেন। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সেই আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, একজন নেতা যে আদর্শের রাজনীতি করেন, তার অনুসারীদের নিজেদের চরিত্র ও কর্মকাণ্ডে সেই আদর্শের প্রতিফলন ঘটাতে হবে। মুখের কথা, অন্তরের কথা ও চিন্তাভাবনার মধ্যে সামঞ্জস্য থাকতে হবে।

নতুন প্রজন্মকে গুরুত্ব দেওয়ার আহ্বান

মন্ত্রী বলেন, বর্তমান প্রজন্ম অনেক বেশি সচেতন। তারা নেতাদের কথা ও কাজের মধ্যে মিল দেখতে চায়। তাই জনগণের আস্থা অর্জনের পাশাপাশি আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সবার পবিত্র দায়িত্ব।

সভায় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়া, সহসাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়াসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা। সভা সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আগামীতে কৃষিপণ্য হবে প্রধান রপ্তানিযোগ্য পণ্য: কৃষিমন্ত্রী

আপডেট সময় : ০৩:৪৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬