আগামীকাল শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার থেকে।
এতে অংশ নিচ্ছে ১৮ লাখ ৫১ হাজার ৪২৩ শিক্ষার্থী। পরীক্ষা শেষ হবে ২০ মে, ৭ জুনের মধ্যে শেষ হবে ব্যবহারিক পরীক্ষাও। পরীক্ষায় স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে গত দুই সপ্তাহের প্রায় প্রতিদিনই জরুরি নির্দেশনা জারি করছে শিক্ষাবোর্ডগুলো। ৩ হাজার ২০৯টি কেন্দ্র আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। সবচেয়ে বেশি জোর দেয়া হচ্ছে কেউ যেন নকল না করতে পারে।























