আকস্মিক সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস পরিদর্শন করেন ভূমি প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪২:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / ১৫৫০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সকাল নয়টায় আকস্মিক ভূমি অফিস পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। দেখতে পান কর্মকর্তাদের অফিস তালাবদ্ধ। অপেক্ষার এক ঘন্টা পর আসছেন কর্মচারী ও কর্মকর্তারা।
পরে ভূমি অফিসের সহকারী কর্মকর্তা নায়েব নাছির উদ্দিনকে নিয়ে বিভিন্ন নথিপত্রের খোঁজখবর নেন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, সারা বাংলাদেশের প্রত্যেক ভূমি অফিস প্রশ্নবিদ্ধ, সেবা গ্রহিতাদের অভিযোগ, অনুযোগ, দুর্নীতির। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এসব খতিয়ে দেখা হচ্ছে। নির্দিষ্ট সময়ে অফিসে না আসায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা জানান তিনি। সেবাগ্রহীতাদের অভিযোগের সঠিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ভূমিমন্ত্রী।




















