আওয়ামী ভূত এখন একটি দলের কাঁধে চেপেছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৬:২৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / ১৬০৩ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দাবি করেন, কোনও কোনও রাজনৈতিক দল গণভোটের রায়, জুলাই সনদ ভিন্ন খাতে নিয়ে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আওয়ামী ভূত এখন একটি দলের কাঁধে চেপেছে বলেও মন্তব্য করেন, প্রধানমন্ত্রী। যশোরের শার্শা উপজেলার খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন শেষে এই মন্তব্য করেন সরকার প্রধান।
প্রায় ৫০ বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খালটি খনন করেন। পিতার দেখানো পথে হাটলেন ছেলে তারেক রহমান। নিজ হাতে কোদাল দিয়ে খাল খনন শেষে প্রধানমন্ত্রী জানান উলাশী খাল পুর্নখননের মাধ্যমে শার্শা উপজেলার প্রায় ৭২ হাজার মানুষ সরাসরি উপকৃত হবে।
প্রধানমন্ত্রী জানান, জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবে সরকার। তিনি বলেন, আওয়ামী লীগের ভূত এখন অন্য একটি দলের ওপর ভর করেছে। যারা দেশের মানুষের কল্যাণ চায় না বলেও মন্তব্য করেন সরকার প্রধান।
মেয়েদের জন্য স্মাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে বলেও জানান সরকার প্রধান। এরপর যশোরবাসীর দীর্ঘদিনের দাবি ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

























