আইসিজেতে রোহিঙ্গা নি’র্যাতনের বিরুদ্ধে করা মামলার খরচ চালাতে ওআইসির সদস্যদেরকে চিঠি
- আপডেট সময় : ১০:০৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
- / ১৯০৩ বার পড়া হয়েছে
ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস, আইসিজেতে রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে দায়ের করা গাম্বিয়ার মামলার খরচ চালাতে ওআইসির সদস্য দেশগুলোকে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জোটটির মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গাদের ভরণপোষণে সব মুসলিম দেশকে আর্থিক সহযোগিতার জন্য লিখিতভাবে অনুরোধ জানাবেন বলে তাকে আশ্বত্ব করেছেন ওআইসি মহাসচিব। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন ঢাকায় সফররত হিসেইন ব্রাহিম তাহা। এরপর এ কে আব্দুল মোমেন এসব কথা জানান। এই বৈঠকে বিশ্বব্যাপী মুসলিম নির্যাতন এবং ইসলাম অবমাননার বিরুদ্ধে একজোট হতে মুসলিম দেশগুলোকে আহ্বান জানানোর তাগিদ আসে। পরে হিসেইন ব্রাহিম তাহার সম্মানে দেয়া মধ্যাহ্নভোজে যোগ দেন ওআইসিভুক্ত কয়েকটি দেশের কূটনীতিকরা।।


























