৭৫ পরবর্তী সরকারগুলো বঙ্গবন্ধুর অবদান নিশ্চিহ্নের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:১১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
পাকিস্তানীদের পর ৭৫ পরবর্তী সরকারগুলো বঙ্গবন্ধুর অবদান নিশ্চিহ্নের চেষ্টা করেছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ইতিহাস ভুলতে দেননি কবি, সাহিত্যিক ও শিল্পীরা। সরকার প্রধান, নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে অভিভাবকদের নজরদারির হওয়ার আহ্বান জানান।
রাজধানীর জাতীয় যাদুঘরে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মহাজীবনের পট নামে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণভবন থেকে ভার্চুয়ালী যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ইতিহাসকে মুছে ফেলতে পাকিস্তানীদের মত ৭৫ এর পরবর্তী সরকারগুলোও চেষ্টা করেছে বার বার।
তিনি আরো বলেন, দেশের কবি শিল্পীরা বঙ্গবন্ধুর অবদানকে টিকিয়ে রেখেছে। তাদের কারণে ষড়যন্ত্রকারীরা সফল হয়নি বলে জানান তিনি।
প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত সঠিক ইতিহাস জানতে পারে তার জন্য আরো বেশি নজর দেয়া দরকার বলে জানান সরকার প্রধান।
এছাড়া, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যহত রাখার পাশাপাশি দেশপ্রেমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।





















