৬ দিন পর নরসিংদীতে চুরি হওয়া নবজাতক উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৯:২২ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
- / ১৬৮১ বার পড়া হয়েছে
৬ দিন পর নরসিংদীতে মেরী স্টোপস্ ক্লিনিক থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।
গেল মঙ্গলবার রাত ৮টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ইয়াসমিন নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। রাত ৯টার দিকে ওই নবজাতককে সখিনা বেগম ও শাহআলম নামের দম্পতির কাছে ফিরিয়ে দেয়া হয়। তাদের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার ইটনা গ্রামে।পুলিশ জানায়, গেলো ১৩ নভেম্বর বিকেলে শহরের বাসাইল এলাকার ওই ক্লিনিকে তিনদিন বয়সী ওই নবজাতক চুরির ঘটনা ঘটে।

























