০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

৫শ’ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের স্বপ্ন পূরণের পথে যশোরবাসী

এস. এ টিভি
  • আপডেট সময় : ০১:৫১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / ১৫৮০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি- ৫শ’ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আগামীকাল ২৭ এপ্রিল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিন হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তার। এছাড়া তার পিতা- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। তার আগমনকে কেন্দ্র করে উন্নয়নের আশায় বুক বাঁধছেন যশোরবাসী।

২০০৬ সালে যশোরে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের অনুমোদন দেয়া হয়। এজন্য যশোর শহর থেকে ৫ কিলোমিটার দক্ষিণে হরিণার বিলে অধিগ্রহণ করা হয় ৭৫ বিঘা জমি। কিন্তু পরে থমকে যায় মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০১০ সালে নির্মাণ হয় শুধুমাত্র মেডিকেল কলেজ। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ে নিজস্ব হাসপাতাল প্রতিষ্ঠিত না হওয়ায় পূর্ণতা পায়নি প্রতিষ্ঠানটি। এ কারণে প্রায় ৫ কিলোমিটার দূরে ২৫০ শয্যা যশোর জেনারেল হাসপাতালে গিয়ে ইন্টার্নশিপ ও ব্যবহারিক ক্লাস করতে হয় শিক্ষার্থীদের। ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

২০২৩ সালের ২৯ আগস্ট সর্বশ্রেণির মানুষের আন্দোলনে একনেকে ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতাল অনুমোদন করা হয়। ২০২৫ সালের জুনে ঠিকাদার নিয়োগ হলেও ঝুলে থাকে সকল কার্যক্রম। অবশেষে আগামী ২৭ এপ্রিল এর নির্মাণ কাজের উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে একদিকে যশোরবাসীর স্বপ্ন পূরণ হবে, অন্যদিকে এই অঞ্চলে আধুনিক স্বাস্থ্যসেবা আর উন্নত চিকিৎসা শিক্ষার দ্বার উন্মোচন হবে বলে মনে করছেন যশোরবাসী।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে যশোরে বইছে এখন উৎসবের হাওয়া। প্রধানমন্ত্রীর এই আগমনে যশোর উন্নয়নের চাকা আবারও সচল হবে বলে আশাবাদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীসহ যশোরের সর্বস্তরের মানুষের।

ঘোষিত সফর-সূচি অনুযায়ী, ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী সাড়ে ১১টায় প্রথমে জেলার শার্শা উপজেলার উলসী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এরপর ১টা ১৫ মিনিটে যশোর মেডিকেল কলেজের ৫শ’ শয্যা হাসপাতালের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর যাবেন যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে। সবশেষ বিকেল সাড়ে ৩টায় ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

৫শ’ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের স্বপ্ন পূরণের পথে যশোরবাসী

আপডেট সময় : ০১:৫১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬