২৭ আগস্ট বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:৫৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ১৭২৪ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) বসছে। ওই দিন বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হবে।
মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন।
রাষ্ট্রপতির আহ্বান অনুযায়ী, ২৭ আগস্ট বিকেল ৩টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন অনুষ্ঠিত হবে।
এটি ২০২৬ খ্রিষ্টাব্দে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন।


























