২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত চাঁদপুরের শহীদ আব্দুল কুদ্দুস পাটোয়ারীর সমাধিতে শ্রদ্ধা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত চাঁদপুরের শহীদ আব্দুল কুদ্দুস পাটোয়ারীর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
শনিবার বিকেলে হাইমচরে নিহতের সমাধিতে শ্রদ্ধা জানান তারা। পরে, ২১শে আগস্টে নিহতদের স্মরণে খাদ্য-বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট হেলাল হোসাইন, সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েলসহ স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। এর আগে বিভিন্ন পথসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। সভায় বক্তারা ২১ আগষ্ট মামলার রায় দ্রুত কর্যকরের দাবি জানান।






















