১৫ আগস্টের নৃশংসতা দেশের উন্নয়নের প্রধান বাধাঃপ্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৪৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
১৫ আগস্টের নৃশংসতা না ঘটলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বের কাছে সর্বোচ্চ মর্যাদার আসনে উন্নীত হত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, বাংলাদেশকে ধর্মভিত্তিক রাষ্ট্রে পরিণত করে পরাজিত শক্তির এজেন্ডা বাস্তবায়নই ছিল ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মূল লক্ষ্য। শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে সাতটি ক্যাটাগরিতে মোট ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুইটি প্রতিষ্ঠানকে পুরস্কারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেয়া হয়। এসময় প্রধানমন্ত্রী আরো বলেন, একটি জাতিকে স্বাধীনতার গৌরব এনে দেয়ার মহান কারিগর বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা জাতির জন্য দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন সরকার প্রধান।
























