১০ জনের নাম চূড়ান্ত করতে আজ বিকালে নবম বৈঠকে বসবে সার্চ কমিটি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:০০ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১৯ বার পড়া হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদের জন্য ১০ জনের নাম চূড়ান্ত করতে আজ বিকালে নবম বৈঠকে বসবে সার্চ কমিটি।
বিকাল সাড়ে ৪টায় সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির সভাপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
আজ বৈঠকেই তালিকা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিনই নামগুলো রাষ্ট্রপতি বরাবর পাঠানো হতে পারে। তবে বৈঠক বেশি দেরি হলে অর্থাৎ রাত পর্যন্ত গড়ালে রাষ্ট্রপতির কাছে নাম পাঠানোর প্রক্রিয়াটি মঙ্গলবার পর্যন্ত গড়াতে পারে। নাম পাঠানো হয়ে গেলে সার্চ কমিটির সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।





















