১০ আগষ্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধ বলবৎ থাকবে
- আপডেট সময় : ০২:০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
বিধি মেনে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের সুযোগ রেখে চলমান বিধিনিষেধ আরও ৫ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এই প্রজ্ঞাপন জারি করে। ১০ আগষ্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধ বলবৎ থাকবে।
এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত হয়।মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, করোনা সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় আরোপিত আগের বিধিনিষেধের ধারাবাহিকতায় নতুন দুই শর্তে ৫ আগস্ট রাত ১২টা থেকে ১০ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত এই বিধিনিষেধ আরোপের সময়সীমা বর্ধিত করা হলো।দুটি শর্তে বলা হয়েছে, শিল্প, কলকারখানা বিধিনিষেধের আওতাবহির্ভূত থাকবে এবং বিধি অনুসরণ করে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে।গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। সেই বিধিনিষেধের মেয়াদ বৃহস্পতিবার রাত ১২টায় শেষ হবে।
























