০১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

১ অক্টোবর থেকে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:১৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৪৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ১ অক্টোবর থেকে দেশে আসতে শুরু করবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আটকে থাকা ইউরেনিয়ামের চালান। আকাশসীমার অনুমতি জটিলতা কাটার পর রাশিয়া থেকে এই চালান পাঠানো হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবির হোসেন।

আকাশসীমার অনুমতি জটিলতা কাটায় চালান আসছে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাড়তি জ্বালানির প্রথম চালান গত ২৪ সেপ্টেম্বর দেশে আসার কথা ছিল। তবে রাশিয়া থেকে বাংলাদেশে আসার পথে কয়েকটি দেশের আকাশসীমার অনুমতি না পাওয়ায় চালানটির ফ্লাইট আটকে যায়।

পরে নতুন করে প্রয়োজনীয় অনুমোদন পাওয়ায় আগামী ১ অক্টোবর থেকে ইউরেনিয়ামের চালান বাংলাদেশে আসবে। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে এই ইউরেনিয়াম বাংলাদেশে আসে।

প্রথম ইউনিটের জ্বালানি এসেছিল ২০২৩ সালে

২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি দেশে আসে। চলতি বছরের মে মাসে সেই জ্বালানি পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়েছে।

উৎপাদন শুরু হলে নির্দিষ্ট সময় পর পুরো জ্বালানি একসঙ্গে পরিবর্তন করতে হয় না। বরং প্রয়োজন অনুযায়ী কয়েকটি ইউরেনিয়াম অ্যাসেম্বলি পরিবর্তন করা হয়। সে অনুযায়ী বাড়তি জ্বালানির এই চালান দেশে আসছে।

উৎপাদনের দিকে এগোচ্ছে রূপপুর

প্রকল্প পরিচালক ড. মো. কবির হোসেন জানান, আকাশসীমার অনুমতি জটিলতা কাটায় ১ অক্টোবর থেকে জ্বালানি আসছে। একই সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সেফটি বাল্বের জটিলতা কাটাতেও পদক্ষেপ নেওয়া হয়েছে।

সবকিছু ঠিক থাকলে দ্রুতই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনের দিকে যাবে বলে জানান তিনি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

১ অক্টোবর থেকে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম

আপডেট সময় : ১২:১৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬