হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ইনজামাম-উল-হক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৬১৭ বার পড়া হয়েছে
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। গতকাল সন্ধ্যার দিকে তাঁর এনজিওপ্লাস্টি হয়েছে।
তিন দিন ধরেই বুকে অস্বস্তি বোধ করছিলেন ইনজামাম। চিকিৎসকের শরণাপন্ন হলে বিভিন্ন পরীক্ষা করে দেখা যায়, ৫১ বছর বয়সী সাবেক ক্রিকেটারের হার্ট অ্যাটাক হয়েছে। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তার অবস্থা স্থিতিশীল। তবে আরও কয়েক দিন তাকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা। পাকিস্তান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন। কিছুদিন তিনি আফগানিস্তান ক্রিকেট দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।























