হিটলার-মুসোলিনির মত আওয়ামী লীগ সরকারের নির্মম পতন হবে : ফখরুল
- আপডেট সময় : ১০:০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- / ২১৮৯ বার পড়া হয়েছে
হিটলার-মুসোলিনির মত আওয়ামী লীগ সরকারের নির্মম পতন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার সুচিকিৎসার দাবীতে বিকেলে নয়াপল্টনের সমাবেশে একথা বলেন তিনি। আওয়ামী লীগ সরকার পরিকল্পিত ভাবে খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে জনগন আওয়ামী লীগকে ক্ষমা করবে না।
বিএনপি চেয়ারপার্সন খালেদ জিয়ার মুক্তিসহ সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি।
প্রতিপক্ষকে সরিয়ে দিতে খালেদা জিয়াকে হত্যার চেষ্টা হচ্ছে জানিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা জানান, সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগের পতনের কোন বিকল্প নেই।
সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচি বলেন,আওয়ামী লীগ জনগনের দল হলে, খালেদা জিয়ার চিকিৎসায় বাধা দিতো না।
আগামী ১৪ অক্টোবর নয়াপল্টনে দলের সকল রাজবন্দীর মুক্তির দাবিতে সমাবেশেল ঘোষণা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

















