হজ যাত্রীদের ভিসা ক্লিয়ারেন্সের শতভাগ কার্যক্রম হবে ঢাকায়
- আপডেট সময় : ০৭:৩৮:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ১৬১৭ বার পড়া হয়েছে
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ সত্ত্বেও, বিশ্বে তেল সরবরাহে সংকট তৈরী হবে না বলে জানিয়ে দিলেন, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। তিনি বলেছেন, জ্বালানি তেল নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই। সকালে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এসব কথা জানান দুই পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে শ্রম বাজার, নিরাপত্তা সহযোগিতাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে সৌদি আরব।
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে, বিশ্বে জ্বালানী তেলের সরবরাহে সংকট ও মূল্যের উর্ধ্বমূখী প্রবনতা দেখা দেয়। এমন বাস্তবতায়, ঢাকায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে ঢাকা- রিয়াদের মধ্যকার বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা হয়।
জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশকে আশ্বস্ত করলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ।
বাংলাদেশি হজ যাত্রীদের ভিসা ক্লিয়ারেন্সের শতভাগ কার্যক্রম ঢাকায় সম্পন্নের বিষয়ে আশ্বাস দেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফারহান আল সাউদ।
‘সৌদি আরব সবুজায়নের যে উদ্যোগ নিয়েছে তার অংশিদার হতে বাংলাদেশের আগ্রহের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বলেন, নিরাপত্তা বিষয়ে দু’দেশ একাত্মতা প্রকাশ করে এক সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে।
বৈঠকে শুল্ক খাতে সহযোগিতা বাড়াতে এবং বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি ও সৌদি আরবের বাদশা ফয়সাল ইনস্টিটিউটের মধ্যে সহযোগিতা স্মারক সই করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
দু’দিনের সফর শেষে দুপরে ঢাকা ত্যাগ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ।





















