স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী সরকার : রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী সরকার স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। ভালো মানের চিকিৎসা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। ফলে দেশের বাহিরে গিয়ে চিকিৎসা নিচ্ছে অনেকেই।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ্ব স্বাস্থ্য দিবসের শোভাযাত্রা শেষে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, স্বাস্থ্য খাতে সরকারের লুটের চিত্র স্পষ্ট। করোনাকালে সেই চিত্র আরও পরিষ্কার হয়ে সামনে এসেছে। সাহেদ ও ডা. সাবরিনা কাণ্ড তার প্রমাণ। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানসহ ড্যাবের নেতারা।























