‘স্বপ্ন’ এখন রাজশাহী আলুপট্টিতে
- আপডেট সময় : ০৩:৫৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
- / ২৫৩৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন’র নতুন আউটলেট এখন রাজশাহী আলুপট্টিতে। সোমবার (২৬ জুন) বিকেলে নতুন এ আউটলেটের উদ্বোধন করা হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সোনালী ব্যাংকের কর্পোরেট শাখার জিএম কাজী মেহেদী হাসান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এভিপি মুন্সি রেজাউল রশিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার সোহেল গাজী, ন্যাশনাল ব্যাংকের রিজিওনাল ম্যানেজার রাজেনুর রশিদ, স্বপ্ন’র হেড অব বিজনেস এক্সপ্যানশন মো: শামছুজ্জামানসহ অনেকে।
স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন,স্বপ্ন এখন দেশের ৫৬টি জেলায়। রাজশাহী আলুপট্টির নতুন এ আউটলেটে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা নতুন এ আউটলেটে নিয়মিত বাজার করবেন।
স্বপ্ন’র অপারেশন্স ডিরেক্টর আবু নাছের জানান, উদ্বোধন উপলক্ষে স্বপ্ন’র পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়।
রাজশাহী আলিপট্টির পুরো ঠিকানা: হোল্ডিং নং- ৪৪০, আলুপট্রি মোড় (সোনালী ব্যাংক কর্পোরেট শাখার বিপরীতে), সাহেব বাজার, রাজশাহী । আউটলেটে হোম ডেলিভারির জন্য যোগাযোগের নাম্বার : ০১৯৫৮-৬৩৬০৯৩।





















