স্টেভিয়া চাষ করে মাসে আয় ৫০ থেকে ৬০ হাজার টাকা
- আপডেট সময় : ০৫:৩৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৬০২ বার পড়া হয়েছে
ক্যালরি ফ্রি সুগার কিনতে গিয়ে স্টেভিয়ার সঙ্গে পরিচয় হয় যুবক আবদুল আলীমের। শখের বসে চাষ শুরু করলেও পরে তা বাণিজ্যিকভাবে সম্প্রসারণ করেন তিনি। বর্তমানে প্রতি দেড় মাসে একবার স্টেভিয়ার পাতা সংগ্রহ করে আয় করছেন ৫০ থেকে ৬০ হাজার টাকা।
আংগোরপোতা ইউনিয়নের তিনবিঘা করিডরের পাশে খালের বাড়ি এলাকা। সেখানে আবদুল আলীম করেছেন দহগ্রাম এগ্রো ফার্ম এন্ড নার্সারি।
তরুণ বয়সেই তার এ ভিন্নধর্মী উদ্যোগ। স্টিভিয়া চাষ করে দেখেছেন সফলতার মুখ। উপার্জনও করেছেন প্রায় ২০ লক্ষের বেশি টাকা। প্রতি দেড় মাসে একবার পাতা সংগ্রহ করলে ৫০/৬০হাজার টাকা পান তিনি।নার্সারিতে মানুষের কর্মসংস্থানও হয়েছে।
অনলাইনে বিক্রি হয় স্টিভিয়া পাতা। দূর দুরান্ত থেকে মানুষ এসেও তা কিনে নিয়ে যায়।
এ চাষে সকল প্রকার সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বিশেষজ্ঞরা বলছেন স্টিভিয়া ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ। ওজন নিয়ন্ত্রণে সহায়ক। দাঁতের ক্ষতিও করে না।
আধুনিক কৃষি ব্যবস্থাপনায় স্টিভিয়া হতে পারে চিনির স্বাস্থ্যকর বিকল্প।



















