স্কাউটের সুবর্ণ জয়ন্তী ও স্কাউটস ডে উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ স্কাউটের সুবর্ণ জয়ন্তী ও স্কাউটস ডে উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে এক অনুষ্ঠানে ১০ টাকা দামের স্মারক ডাকটিকেট, ১০ টাকা দামের খাম এবং ৫ টাকার ডাটা কার্ড অবমুক্ত করা হয়।
এ উপলক্ষে বিশেষ সীলমোহরও ব্যবহার করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, স্কাউটসের জাতীয় কমিশনার ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ সচিব মোহাম্মদ খলিলুর রহমান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সিরাজ উদ্দিন।























