সৌদি ফুটবল হেড কোচ হার্ভে রেনার্ড বরখাস্ত
- আপডেট সময় : ১০:৪৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / ১৫৬২ বার পড়া হয়েছে
ফুটবল বিশ্বকাপের দুই মাস বাকি থাকতে দলের হেড কোচ হার্ভে রেনার্ডকে বরখাস্ত করেছে সৌদি আরব। এএফপিকে দেয়া সাক্ষাতকারে বিষয়টি নিশ্চিত করেছেন রেনার্ড নিজেই।
২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের ঐতিহাসিক জয়ের পেছনের নায়ক হার্ভে রেনার্ড। বিশ্বকাপ শেষে ফ্রান্সের নারী দলের দায়িত্ব নিয়েছিলেন তিনি। তার অধীনে ২০২৩ নারী বিশ্বকাপ এবং ২০২৪ প্যারিস অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে খেলে ফ্রান্স নারী দল। ২০২৪ সালে ইতালিয়ান কোচ রবার্তো মানসিনিকে বরখাস্ত করে সৌদি আরব ফুটবল ফেডারেশন। এরপর দ্বিতীয় মেয়াদে সৌদি ফুটবল দলের দায়িত্ব নেন রেনার্ড। তার কোচিংয়েই সপ্তমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে সৌদি আরব। এমন সাফল্যের পরও বিশ্বকাপের কিছুদিন বাকি থাকতে বিদায় নিতে হলো তাকে। ২০২৬ ফুটবল বিশ্বকাপে এইচ গ্রুপে পড়েছে সৌদি আরব। যেখানে দলটির প্রতিপক্ষ উরুগুয়ে, স্পেন ও নবাগত কেপ ভার্দে।
























