সৌদি আরবে ওয়ার্ড ট্রেড এক্সপোতে বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ
- আপডেট সময় : ১১:৫৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
- / ২৪৮৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং এ ওয়ান কম্পোজিট লেদারওয়্যার (প্রাইভেট) লিমিটেড, জেদ্দা, সৌদি আরবে আয়োজিত ওয়ার্ড ট্রেড এক্সপোতে অংশগ্রহণ করেছে। আইকনিক ইন্টারন্যাশনাল ফর এক্সিবিশন এন্ড কনফারেন্স আয়োজিত এই এক্সপো ১০-১২ তারিখ পর্যন্ত জেদ্দা সেন্টার ফর এক্সিবিশন এন্ড ইভেন্টস- এ অনুষ্ঠিত হচ্ছে।
মিয়া মোহাম্মদ মাইনুল কবির, কনসাল জেনারেল, মিয়া মো: মাইনুল কবির, কনসাল জেনারেল, জেদ্দা, সৈয়দা নাহিদা হাবিবা, কমার্শিয়াল কাউন্সেলর, জেদ্দা, ওবায়েদ উল্লাহ আল মাসুদ, চেয়ারম্যান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আইকন ইন্টারন্যাশনাল ফর কনফারেন্স এর সিইও জনাব ওয়ালিদ ওয়াকেদ, এইচ এম এস লেদারের স্বত্বাধিকারী জনাব হাজি মো: শাহজাহান বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রদর্শনী চলবে।
কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা বলেন, এই অংশগ্রহণ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য তাদের পণ্য ও পরিষেবাদি বিশ্বব্যাপী প্রদর্শন করার এবং সৌদি আরবের বাজারে সম্ভাব্য ব্যবসায়িক সহযোগিতা অন্বেষণের সুযোগ সৃষ্টি করবে।
























