সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে এক মৌয়াল নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে কাউসার গাইন নামে এক মৌয়াল নিহত হয়েছেন। সুন্দরবনের নোটাবেকি এলাকায় এই ঘটনা ঘটে।
কাউসার গাইন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের রাজ্জাক গাইনের ছেলে। স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার সুন্দরবনে মাছ ধরতে যান কাউসার। শনিবার নোটাবেকি খাল এলাকায় মাছ ধরার সময় হঠাৎ বাঘের আক্রমণের শিকার হন কাউসার। তবে, এখনও তার মৃতদেহ উদ্ধার করা যায়নি বলে জানান তিনি।



























