সুনামগঞ্জে পুলিশের নির্যাতনে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় উপ-পরিদর্শককে সাময়িক বরখাস্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের নির্যাতনে উজির মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় উপ-পরিদর্শক দেবাশীষ সুত্রধরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, এসআই দেবাশীষ শান্তিগঞ্জ থানা থেকে বদলি হয়ে গত বুধবার দিরাইয়ে এসেছিলেন। ২৬ ফেব্রুয়ারি আবার সুনামগঞ্জে চলে গেছেন। অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ জানান, এসআই দেবাশীষ সুত্রধরকে সুনামগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি রাতে উজির মিয়াকে গ্রেফতারের সময় এসআই দেবাশীষ সুত্রধর, এসআই পার্ডন কুমার সিংহ ও এএসআই আক্তারুজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে উজির মিয়াকে মারধরের অভিযোগ তুলেছে পরিবার। গ্রেফতারের সময় উজিরের মাথায় আঘাত করেছেন বলে এসআই দেবাশীষের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।


























